আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

নিজস্ব প্রতিবেদক :

হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মুখোমুখি সংঘর্ষে মোঃ রাসেল(২৬)নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়মন্টপ বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী জয়মন্টপ ইউনিয়নের মীরের চর এলাকার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী কাঁচা মালের বোঝাই ট্রাক(মেট্রো ড-১৪-৫৪৬৯) জয়মন্টপ বাসষ্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থাকা দুই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মটর সাইকেল আরোহীকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, এঘটনায় ট্রাক চালক ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের হাতেম আলীর ছেলে তরিকুল ইসলাম(৩০) ও একই এলাকার লিয়াকত আলীর সুমন(১৭)কে আটক করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ