আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ব্রাহ্মণবাড়িয়া পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আবুল কালামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে ধর্ষিতার পরিবারের পক্ষ হতে মামলা দায়ের করলে রাতেই শ্বশুরকে গ্রেপ্তার করে বিজয়নগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শ্বশুর উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো: হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে আগামীর সংবাদ কে বলেন, মেয়ের পরিবার বুধবার রাতে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করলে রাতেই শ্বশুরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার হওয়া আবুল কালামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ