আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সেই মাসুদের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভার থেকে নিখোঁজের ৪ দিন পর মাসুদ শেখ (২৭) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফোনে ভাড়া ঠিক করে গত ২ অক্টোবর বাসা থেকে বের হয় মাসুদ।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চারিগ্রামের দাশেরহাটি ব্রিজের নিচ থেকে মাসুদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুদ শেখ রাজবাড়ী জেলা সদরের পেয়ারআলী মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি বাবা মার সাথে সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিনোদবাইদ এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।

সিঙ্গাইর থানা পুলিশ জানায়, সকালে সিঙ্গাইর উপজেলার ওই এলাকায় ব্রিজের নিচে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাভারের সাংবাদিক আব্দুস সালাম রুবেলকে ফোন দিয়ে জানায়। পরে নিহতের পরিবারের সদস্যদের বাসা থেকে ডেকে আব্দুস সালাম নামের ওই সাংবাদিক নিহতের ছবি দেখালে মাসুদের মরদেহটি শনাক্ত করে তারা।

এর আগে, গত ২ অক্টোবর বিকেল ৪ টার দিকে কেউ একজন মাসুদের ফোনে কল করে ডাকলে সাভারের তেঁতুলঝোড়া দিয়ে সিঙ্গাইরের দিকে ইজিবাইক নিয়ে যায় মাসুদ। ওই দিন বের হওয়ার দুই থেকে ৩ ঘন্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পর সিঙ্গাইর থানাসহ বিভিন্ন থানায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় নি। পরে সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন নিহতের ভাই মজনু। পরে আজ তার মরদেহ উদ্ধার করে সিঙ্গাইর থানা পুলিশ।

সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক মাহফুজ রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাসুদকে কেউ দুই থেকে তিন আগে হত্যা করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং ইজিবাইক নিয়ে যায়। তার হাতের আঙ্গুল কাটা ছিল।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলার সদর হাসপাতালে পাঠিয়ে দেয় এবং একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ