আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে তেলেহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের প্রবাসীর বাড়িতে হামলা ও লুটের মামলার ২নং আসামী কে আগেই গ্রেফতার করেছে।১ নং আসামীকে খুজছে পুলিশ।
উল্লেখ্য, (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের প্রবাসী রুবেল খানের বাড়ীতে সাব্বির,সফিক,ইমরানসহ ৭-৮জন দূর্বৃত্তের একটি দল টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৮ লাখ টাকা ও ২০ ভরি স্বর্নালংকাসহ ২২ লাখ টাকার মালামাল লুট করে নেয়। বাধা দিলে কল্পনা, ছোট বোন লিজা ও ছেলেকে গুরতর আহত করে দুবৃত্ত রা। ৯৯৯ এ ফোন করলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় মামলা হলে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের আব্দুল আজিজের ছেলে শফিককে গ্রেপ্তার করে পুলিশ।
বর্তমানে কল্পনা খানম হাসপাতালে চিকিৎসাধীন আছে।
১ নং আসামী সাব্বির কে খুজছে পুলিশ।
রোববার(৩ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।