নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিঙ্গাইরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শান্তা আক্তার(৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার(৩ অক্টোবর) সকাল ৭ টায় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাসেমনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তা আক্তার সিঙ্গাইর পৌরসভার কাসেমনগর গ্রামের মৃত হুমায়ুনের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রোববার সকালে শান্তা আক্তার নামে ওই নারী মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কাসেমনগর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় ঢাকাগামি একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট এন্ড নিউরোসাইন্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করেন। এদিন সকাল সাড়ে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
সিঙ্গাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) শেখ মোঃ আবু হানিফ বলেন, এঘটনায় যাত্রীবাহীবাস, চালক ও সহকারীকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।