আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ভোররাতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের রুমে চুরি

মোঃ সাব্বির হোসেন :

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী ও অন্য আরেক জনের মোবাইল চুরি হয়েছে আজ ভোররাতে। অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরিক্ষা দিতে এসে তিতুমীর কলেজের ৬জন শিক্ষার্থী
মিরপুর ২ এর বারেক মোল্লা মোড় নামক স্থানে (মাইকয়ালা) মসজিদ এর কাছেই একটি ৬তলা ভবনের
নিচ তলায় ভারা থাকতো ৬জন শিক্ষার্থী।

প্রতিদিনের মতো পড়ালেখা শেষ করে রাত ১টার দিকে ঘুমাতে যায় শিক্ষার্থীরা। ফজরের নামাজ পড়ার জন্য ৫ টা ১০ মিনিটে প্রতিদিন তারা ঘুম থেকে উঠে। কিন্তু, আজ ভোরে নামাজের জন্য উঠার কয়েক সেকেন্ড আগে তারা দেখতে পায় সব জানালা খোলা।ঘুমানোর সময় সব জানালা বন্ধ ছিল শুধুমাত্র একটি জানালা খোলাছিল।

কিন্তু, হঠাৎ তারা লক্ষ্য করে সব জানালা খোলা। তারপর তারা লক্ষ্য করে আম পাড়া কোঠা জাতীয় একপ্রকার জালি পাওয়া যায় জানালায় কাছে। তারপর তাদের সন্দেহ হয় রুমে চুরি জাতীয় কিছু একটা ঘটেছে। তারপর ফোন খোজাখোজি শুরু হয় সবার ফোন খোজার পর পাওয়া যায় কিন্তু, আহসান হাবীব নামে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর ফোন খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর অন্য রুমে গিয়ে বড় ভাইদের ঘুম থেকে ডেকে তুলে তারপর তাদের রুমে খোজ করে দেখা যায় তাদের রুমেও একটি ফোন পাওয়া যাচ্ছিল না।

জানালা দিয়ে সব কিছু চুরি করে চোররা।
২ টি ফোন চুরি হয় তারমধ্যে একটি ফোনের ২৮ হাজার টাকার ছিল অন্যটি ১৫ হাজার টাকার উপরে।
চুরির পর রুমটি জানালার বাহির থেকেই অনেকটা লন্ড ভন্ড করে দেয় চোররা।

। বন্ধ দরজা জানালা দিয়ে কিভাবে চুরীর ঘটনা ঘটে এই বিষয়ে হতবাক শিক্ষার্থীরা।সবাইকে সচেতন থাকতে হবে।নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।
আগামীর সংবাদ এর প্রতিনিধি হয়ে আমিও এই ঘটনার ভুক্তভোগী আজ। তাই প্রশাসনের কাছে অনুরোধ আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ