নিজস্ব প্রতিবেদক :
সিংগাইরে একটি রিসোর্ট এ গতকাল দুই কর্মচারীকে মোবাইল চুরির অপবাদ দিয়ে নির্যাতন করার ঘটনা ঘটে।
সিংগাইরের জামির্তা ইউনিয়নের বকচর এলাকায় শাহ মেরিন নামের একটি রিসোর্টে গতকাল দুই কর্মচারী উজ্জল ও সামিউল কে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে মাথার চুল ও ভ্রু কেটে দিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ওই রিসোর্টের অন্য কর্মচারীরা।
জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে উজ্জল পুলিশের সহযোগিতা চাইলে সিংগাইর থানা পুলিশ রিসোর্টে অভিযান চালিয়ে দুইজনকে উদ্ধার করে এবং ৬ জনকে আটক করে। আটককৃতরা সাদ্দাম (২৬), জসিম(২০) সাইদুল (২৪) সুবেল রানা(২৫) রাব্বি(১৮) মিরাজুল কে পুলিশ আটক করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে এবং একটি মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।