হাসান বিন ইউসুফ :
মো. বুলবুল প্রকাশ সুমন (৩৪)। রাজশাহীর বাগমারা থানার হাট দামনাশ এলাকার মো. মকছেদ আলীর ছেলে বুরবুল। গার্মেন্টেসে চাকরি করতে এসে পরিচয় হয় হিজড়া শাহিনুরের সাথে। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বুলবুল।
জেনে নেন শাহিনুরের কোথায় কত টাকা আছে। এরপর করতে থাকেন টাকা হাতানোর পরিকল্পনা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর খুলশীর লালখান বাজারের মতিঝর্ণা বাটারি হিলের বাসা থেকে শাহীনুর সকাল ১১টার দিকে বাজার করতে গেলে ট্রাংক ভেঙ্গে ২ লাখ টাকা নিয়ে চম্পট দেন বুলবুল।
এ ঘটনায় মঙ্গলবারই শাহীনুর খুলশি থানায় মামলা দায়ের করেন। রাতেই বুলবুলকে খুলশীর সেগুনবাগিচা এলাকা থেকে বুলবুলকে গ্রেপ্তার করে পুলিশ।
বুলবুলকে গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী খুলশী থানার এসআই খাজা এনাম এলাহী বলেন, ‘হিজড়া শাহিনুরের মতিঝর্ণা এলাকার বাটালি হিলের বাসা থেকে ২ লাখ টাকা খোয়া গেলে শাহিনুর থানায় মামলা করেন।
শাহিনুরের দেওয়া তথ্য অনুযায়ী আমরা মামলার তদন্ত করতে গিয়ে দেখি, শাহিনুরের প্রেমিক বুরবুলই এ কাজটা করেছি। বুলবুলের পরিচয়ে আমরা জানতে পারি, বুলবুলের বাড়ি রাজশাহীতে।
সেখানে তার স্ত্রী এবং দুটি বাচ্চা আছে। ২০১২ সালে চট্টগ্রামে আসার পর তার সাথে শাহীনুরের সঙ্গে পরিচয় হয়। তারপর থেকে বুলবুলের যাবতীয় খরচ শাহীনুর বহন করতো।
এনাম এলাহী বলেন, ‘বুলবুল এরমধ্যে আরেকটি মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। বিষয়টি শাহীনুর জানতে পারলে তখন তাকে কৌশলে বাসায় ডেকে এনে গালে ব্লেড দিয়ে আঘাত করে। এরপর বুলবুলের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এ ঘটনার পর বুলবুল খুলশী এলাকার এক বিহারী নারীকে বিয়ে করে।
গত চার-পাঁচ বছর ধরে সে ওই নারীর সাথে সংসার করছে। এর মধ্যে বুলবুল আবার শাহীনুরের সাথে যোগাযোগ করে সম্পর্ক গড়ে তুলে। বুলবুল তার স্ত্রীর সাথে ঝগড়া করে মাঝেমধ্যে শাহীনুরের সাথে রাত্রিযাপন করতো।
গত ১২ সেপ্টেম্বর বুলবুল স্ত্রীকে বান্দরবানে যাবে বলে বের হয়। কিন্তু বান্দরবান না গিয়ে সে শাহীনুরের বাসায় ওঠে।’
এসআই খাজা এনাম এলাহী আরও বলেন, গত তিন চারদিন আগে শাহীনুর বুলবুলকে টাকা গুনতে দেয়। বুলবুল টাকা গুনে দেখে সেখানে দুই লাখ টাকা রয়েছে।
সে দুই লাখ টাকা শাহীনুরের ঘরে থাকা একটি ট্রাঙ্কের ভেতর রাখে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) শাহীনুর বাজারে গেলে বুলবুল ট্রাঙ্কের ভেতর রাখা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে