আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীর ভোজনবিলাস হোটেলের তরকারিতে মাছি,অধিকমূল্যে সবজি বিক্রি করায় জরিমানা

আলাউদ্দিন সবুজ ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীর শহরের প্রাণ কেন্দ্রে সোনালী ব্যাংকের বিপরীতে ভোজনবিলাস হোটেলে রান্না তরকারিতে মাছি ভেসে থাকায় ও মুক্তবাজারে ক্রয় মুল্যের চেয়ে অধিকমূল্যে সবজি বিক্রী করায় বিক্রেতাদের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা অভিযান চালিয়ে তিন ব্যবসায়ী থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায়
করেন।

সোহেল চাকমা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার শহরের মিজান রোডের মাথায় হোটেল ভোজন বিলাস এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রান্না ঘরে থাকা রান্না করা তরকারিতে মাছি ভেসে থাকতে দেখা যায়। অভিযানে হোটেলের ফ্রিজে কাচা মাছ মাংসের সাথে পুরনো সবজি পাওয়া যায়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও অনিয়মের দায়ে হোটেলটিকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এর আগে শহরের ডাক্তার পাড়াস্থ মুক্ত বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বেগুন ক্রয়মূল্য ৪০ টাকা হলেও বিক্রয়মূল্য ৬০ টাকা।

ডেরস ক্রয়মূল্য ৩০ টাকা হলেও ৪০ টাকায় বিক্রী করায় দুই সবজি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় বাজারের অপর সবজি বিক্রেতাকে এ ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ