আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আশরাফুল আলম রাকিব,শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে কেওয়া পুর্বখন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ সেপ্টেম্বর রাত দশটার দিকে গৃহবধু শাহিনা আক্তারের লাশ উদ্ধার করেন শ্রীপুর থানা পুলিশ।

পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে নিজ রুমের পাশের রুমে দরজা বন্ধ করে অবস্থান করেন শাহীনা আক্তার। সন্তান রা অনেক ডাকাডাকি করলেও কোন সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ডুকে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা।

রাতেই খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেন।
স্বামীর সাথে অভিমান করে আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন গণমাধ্যম কে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ