আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ইউএনও’র ফেসবুকে বরাদ্দের তথ্য

নিজস্ব প্রতিবেদক :

একটি উপজেলায় সরকারের অনেক বরাদ্দ থাকে যা সাধারণ মানুষের নজরে আসে না এবং সেই বরাদ্দের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় অসহায় দরিদ্র মাসুষ গুলো। বর্তমানের ধামরাই উপজেলার এমন বরাদ্দকৃত সব তথ্য সাধারণ মানুষ জানতে পারছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে।

যখনই কোন বরাদ্দ বা সরকারী কোন সাহায্য সহযোগীতা আসে তখনই তিনি Dhamrai Uno নামের ফেসবুক আইডি ও উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই ফেসবুক পেইজে পোস্ট করে ধামরাই বাসীকে জানিয়ে দেন। এ ঘটনায় বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর প্রশংসা করছেন অনেকেই।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ার মতো ছয়টি (০৬) রোগে আক্রান্তদের জন্য সমাজসেবা বিভাগ থেকে বিশেষ অর্থ সহায়তা প্রদানের ব্যবস্থা রয়েছে। এসব রোগে আক্রান্ত রোগীদেরকে এককালীন ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হবে এবং একই ব্যাক্তি পরবর্তী অর্থবছরে পুনরায় আবেদন করতে পারবেন।

এ খাতে সরকারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। আপনি অথবা আপনার পরিচিত কেউ এই ছয়টি রোগে আক্রান্ত হয়ে থাকলে আর্থিক সাহায্যের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়, ধামরাই থেকে আবেদন পত্র সংগ্রহ করুন এবং ডকুমেন্টস সংযুক্ত করে জমা দিন। এই তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসানের ফেসবুক পেইজ এ দেখা যায়।

শুধু তাই নয় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গ্রামাঞ্চলে নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ শীর্ষক প্রকল্পের আওতায় জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৫ এর মধ্যে ৮৮৫০.৭৩ কোটি টাকা ব্যায়ে সারাদেশে মোট ৬ লক্ষ নিরাপদ পানির উৎস (নলকূপ) স্থাপনের কাজ চললাম রয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে (পৌর এলাকা বাদে) প্রায় চার শতাধিক সাবমার্সিবল পাম্প ও জলাধারসহ গভীর নলকূপ স্থাপন করা হবে।

জানা যায়, ন্যূনতম ১০ টি পরিবারকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনা যাবে এমন স্থানে (বাড়িতে) ১০,০০০/- টাকা সহায়ক চাঁদা (প্রকৃত খরচের ১০% এরও কম) প্রদান সাপেক্ষে এসব নলকূপ স্থাপনের নিয়ম রয়েছে। প্রকল্পের নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত নলকূপের ৫০% স্থান মাননীয় সংসদ সদস্য কতৃক এবং অবশিষ্ট ৫০% স্থান ইউনিয়ন পরিষদ কতৃক নির্বাচন করা হবে। শীঘ্রই ধামরাই উপজেলার সম্ভাব্য স্থান নির্বাচনের তালিকা প্রণয়নের কাজও আরম্ভ হবে।

এছাড়াও মশা নিধন সাপ্তাহ কর্মসূচি উপলক্ষে উপজেলার ১৬টি ইউনিয়নেই ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছ। যা নির্বাহী কর্মকর্তা তার ফেসবুক আইডি ও পেজে পোস্ট করে জানিয়ে দেন।

এমন সব গুরুত্বপূর্ণ কাজের কথা ফেসবুক এ তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। এতে জনসাধারণ অতি সহজেই যে কোন বিষয় জানতে পারছেন। এবং সেই খাতে আবেদন করতে পারবেন। স্বচ্ছতার এমন সব স্ট্যাটাজ এর কারণে অল্প সময়ে মানুষের নজর কেড়েছেন বর্তমান উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী। কারণ সরকারী বা এসব কাজের কথা অনেকেই জানতেন না।

এছাড়াও http:/dhamrai.dhaka.gov.bd নামক ওয়েব সাইটে ধামরাই উপজেলার সকল কাজের তথ্য দেওয়া হয়। যা আগে কখনো ছিল না। যে কেউ উপজেলায় কখন কি কাজ হচ্ছে কাউকে জিজ্ঞেস না করেও তা জানতে পারেন এই ওয়েবসাইটে । এমন সব স্বচ্ছতার নজীর স্থাপন করে যাচ্ছেন তিনি।

এক কিডনি রোগীর অভিভাবক রফিক হোসেন বলেন, ক্যান্সার, কিডনিসহ যে ৬ টি রোগে আক্রান্ত ব্যক্তিরা সরকারিভাবে আর্থিক সহায়তা পাবে তা আমরা কখনো জানতেই পারতাম না। ফেসবুকে ইউএনও স্যার এর পোস্ট দেখে বিস্তারিত জানার জন্য সমাজসেবা অফিসে এসেছি, ফরম নিয়ে গেলাম, আবেদন করবো।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সমাজসেবা অফিসে বিষয়টি সম্পর্কে জানার জন্য প্রচুর লোক আসে এবং অনেকেই অনুদান পাওয়ার জন্য ফরম নিয়ে যায় ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন সব তথ্য পেয়ে খুশি ধামরাই বাসী। ইউএনও’র এমন মহান উদ্যােগ কে সাধুবাদ জানিয়ে অনেকে কমেন্ট করছেন।

ড. মোঃ আলতাফ হোসেন নামের একটি আইডি থেকে কমেন্ট করা হয়েছে ধামরাইয়ের ইউএনও একজন মানবিক উইএনও।

শরিফুল ইসলাম নামে এক আইডি থেকে কমেন্ট করেছেন, এমন সব তথ্য অনেকেরই অজানা ছিল। আপনার মাধ্যমে জানতে পারল। ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুক। আমিন।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ধামরাই উপজেলায় যত ধরনের উন্নয়ন মূলক কাজ হবে তা জনসাধারণ সবই জানবে এটা তাদের অধিকার আর আমার দ্বায়িত্ব।

তাই ধামরাই উপজেলা ওয়েব সাইটে ও ফেসবুকে সব তথ্য দেওয়া হবে। যে কোন কাজে যে কেউ আমার কাছে আসলে তাকে কোন কৈফিয়ত দিতে হবে না। যে কোন সময় কাজ নিয়ে আমার কক্ষে সরাসরি প্রবেশ করতে পারবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ