আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা

জাকির হোসেন রাজবাড়ী বালিয়াকান্দি :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে সোমবার বিকালে পূজা উদ্যাপন পরিষদ হলরুমে শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডল এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখের বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, বালিয়াকান্দি কেন্দীয় মহাশাশ্বানের সভাপতি যোগেশ চন্দ সমাদ্দার প্রমুখ।

এ সময় উপজেলার সাতটি ইউনিয়নের শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অসিত কুমার রায়, শংঙ্কর কুমার সাহা, দীনেন্দ্র নাথ বিশ্বাস, নৃপেন্দ নাথ বিশ্বাস, গোবিন্দ কুমার বিশ্বাস, কমল কান্তি সাহা সহ উপজেলা ও ইউনিয়ন পূজা উদ্যাপনের নেতা কর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ