আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে ইউপি সদস্যের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি তালেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।

তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা ওঠে তার । পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে নিয়ে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রওয়ানা হয়।

হাসপাতালে পৌঁছানোর আগেই সকাল সাড়ে ৬ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে পরিবারসহ রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ