ডেস্ক রিপোর্ট :
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচরণা চালিয়ে যাচ্ছে ১নং ওয়ার্ড ফোর্ড নগরের মেম্বার প্রার্থী তৈয়ব আলী খান। তবে জনগণ চাচ্ছে একজন সৎ ও নীতিবান জনপ্রতিনিধি। যিনি মানবসেবক হয়ে ১নং ওয়ার্ডের জনগণের পাশে দাঁড়াবে।
ঠিক তেমনি একজন যোগ্য প্রার্থী তৈয়ব আলী খান। ধল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ডের একজন করোনা যোদ্ধা, যিনি রাতের আঁধারে নিজস্ব অর্থায়নে ১নং ওয়ার্ডের বহু অসহায় পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী।
এছাড়াও করোনা দুর্যোগকালীন সময়ে বেশ কয়েক বার লিষ্ট করে করে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, সাথে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণের পাশাপাশি এলাকাটিকে জীবাণুমুক্ত ও মশার উপদ্রব থেকে মুক্তির লক্ষ্যে জীবাণুনাশক স্প্রে ছিটানোর ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, মাদক ইভটিজিংমুক্ত যুব সমাজ গড়তে তিনি সর্বসময় খেলাধুলা বিনোদন এর আয়োজন করে থাকেন তৈয়ব আলী।
এছাড়াও তিনি তার সাধ্যের মধ্যে গরিব মানুষকে সেবা দিয়ে থাকেন।
তিনি প্রতিবেদককে বলেন, আমি মোঃ তৈয়ব আলী খান মহান আল্লাহ পাক রাব্বুল আলআমীনের দোয়া ও ভালোবাসায় ধল্লা ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের জনগণের দুঃখ-দুর্দশা নিরসনের জন্য আসন্ন নির্বাচনে একজন মেম্বার পদপ্রার্থী। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবামূলক কার্যক্রম করার জন্য ১নং ওয়ার্ডের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী। এই ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে এই ওয়ার্ডটিকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চাই। আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডের জনগণের পাশে থাকবো। এছাড়াও, মাদক, সন্ত্রাস নির্মূলের জন্য কাজ করব। পাশাপাশি যুবসমাজের জন্য সাংস্কৃতিক বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করে দেব। শিক্ষার হার শতভাগ সুনিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বেতন বিহীন কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুল গুলোতে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করব। তিনি এসময় আরো বলেন, আমার ১ নং ওয়ার্ডের সুষ্ঠু বিচার সালিশের জন্য এই ওয়ার্ডের প্রতিটি এলাকার পঞ্চায়েত কমিটির সমন্বয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিচার সালিশি সম্পন্ন করব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। জনগনই সঠিক রায় দেবে। আমি শতভাগ সুনিশ্চিত বিপুল ভোটে ধল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ড ফোর্ড নগরের মেম্বার হিসেবে জয়যুক্ত হব, জনগণ আমার পাশে থাকবে সব সময় শতভাগ ইনশাআল্লাহ।