আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় গৃহকর্মীকে মারধর ও মাথা ন্যাড়া করার ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। এঘটনায় দেলোয়ারের স্ত্রী লিপিকে আটকের জন্য অভিডান চলছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আশুলিয়ার গাজীরচট এলাকার সোনিয়া মার্কেট এলাকায় গৃহকর্মীকে ব্যাপক মারধর ও স্পর্শকাতর স্থানে আয়রনের ছ্যাঁকা দেয় ভুক্তভোগী ওই গৃহকর্মীকে।

অভিযুক্ত দেলোয়ার হোসেন আশুলিয়ার গাজিচটের বগাবাড়ি এলাকার বাসিন্দা ও ওই এলাকার সোনিয়া মার্কেটের মালিক।

ভুক্তভোগী ওই নারী বলেন, আমার স্বামী সোনিয়া মার্কেটসহ এর আশেপাশে রিকশা চালান। সংসারের অভাব মেটাতে তিনি দিন মজুরের কাজ করেন। মাঝে মধ্যে দিন মজুরের কাজ না পলে মানুষের বাড়িতে কাজ করেন। ঘটনার দিন দেলোয়ার ও তার স্ত্রী লিপি বেগম আমাকে কাজের জন্য বাড়িতে ডেকে নিয়ে যান।

আমি তার বাসায় কাজ করছিলাম। এসময় দেলোয়ারের স্ত্রী বাহিরে চলে গেলে দেলোয়ার আমাকে জোর পুর্বক ধর্ষণ করেন। এর মাঝে লিপি ঘরের ভিতরে চলে আসেন। লিপি কোন কথা না শুনে আমায় চড়-থাপ্পড় মারতে থাকেন।

তিনি আরও জানান, লিপিসহ দুই জন ওড়না দিয়ে বেঁধে বিকেল তিনটা পর্যন্ত আটকে রেখে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এতেও তারা শান্ত হননি। পরে স্পর্শকাতর স্থানে আয়রনের ছ্যাঁকা দিয়ে নখ তুলে ফেলার চেষ্টাও করেন এবং চুল কেটে ন্যাড়া করে দেন। এঘটনায় বাড়ির অপর ব্যক্তি তাকে উদ্ধার করে রিকশা ভাড়া করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে বুধবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।

এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার বলেন, ওই নারীকে তো চিকিৎসার জন্য ৮ হাজার টাকা দিয়েছি। আরও লাগলে আরও দেবো। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমার স্ত্রীর একটু রাগ বেশি তাছাড়া আমাকে সন্দেহ করে ওই মহিলারে অযথাই মারধর করছে।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই ইউনুস জানান, ওই নারী শ্লীলতাহানির অভিযোগে মুলহোতা দেলোয়ার হোসেনকে আটক করা হয়ছে। এছাড়া বিভিন্ন স্থানে দেলোয়ারকে সাথে নিয়ে লিপিকে আটকের জন্য অভিযান চালানো হয়। তবে লিপি পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা ছলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ