আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

জালিয়াতি মামলায় চেয়ারম্যানের জামিন

নিজস্ব প্রতিবেদক :

জালিয়াতি মামলায় জামিন পেলেন সিঙ্গাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার।

গত মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট(৭নং আদালত) জান্নাতুল রাফিন সুলতানার আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে ইউপি চেয়ারম্যানসহ ৩ আসামির জামিন মঞ্জুর হয়।

জামিন পাওয়া অন্য আসামিরা হলেন, ইউপি সদস্য আব্দুর মান্নান ও ফজলুল হক, স্থানীয় মনছের আলী।

মামলার এজাহার সূত্রে জানাগেছে,২০১৭ সালের জানুয়ারীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে শায়েস্তা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার ভূয়া দলিল তৈরি করেন।

জমি দুটি হলো, শায়েস্তা মৌজার এসএ ১৭৫২/১৫২১ খতিয়ানে ১৭৫৩ দাগে দুই শতাংশ ও আর এস রেকর্ডে ৯০১ নং খতিয়ানে ৩৮৪০ নং দাগে ১২ শতাংশ।

এদিকে ২০১৭ সালের মে মাসে মানিকগঞ্জ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আদালতে ভূমির প্রকৃত মালিক অমিত কুমার রায়ের মেয়ে অদিতি রায় বাদী হয়ে জালিয়াতি মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার, ইউপি সদস্য আব্দুর মান্নান, ফজলুল হক, ওই এলাকার তুহিন আহাম্মেদ, মনছের, দলিল লেখক ও সিংগাইর উপজেলা সাব-রেজিষ্টারসহ দশ জনকে।

মামলাটি তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়া হলে সিআইডি তদন্ত করে সাত জন আসামীর সম্পৃক্ততা উল্লেখ করে তাদের বিরুদ্ধে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ