আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া থানা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহবান

নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়া থানা ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষনা করবে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। সে লক্ষ্যে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছে।

রবিবার(১২ সেপ্টেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২০ সেপ্টেম্বর এর মধ্যে এ জীবন বৃত্তান্ত জমা দেয়ার শেষ সময়। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এর দপ্তর সম্পাদক মীর সাদ্দাম হোসেন, উপ-দপ্তর সম্পাদক রবিন খান, হান্নান সাকিব ও তৌহিদুর রহমানের সাথে যোগাযোগ করার নির্দেশনা দিয়েছে ঢাকা জেলা উত্তর।

উল্লেখ্য, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা জেলা উত্তর শাখাধীন আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিলুপ্ত ঘোষণা করা হয় এ বছরের ২৮ জানুয়ারি। এরপর থেকে নেতৃত্বহীন হয়ে পরায় কার্যত স্থবির হয়ে যায় আশুলিয়া থানা ছাত্রলীগের কার্যক্রম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ