আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শিশু ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় ৯ বছরের শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে দোকানের ভিতরে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ কামাল হোসেন ওরফে অষ্ট কামাল (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল-মামুন কবির। এর আগে বিকেলে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভন্ড কবিরাজ কামাল চাঁদপুর জেলার মতলব থানার পাটন প্রধানবাড়ী গ্রামের মৃত আবু মোহাম্মদ প্রধানের ছেলে কামাল হোসেন ওরফে অষ্ট কামাল। তিনি নারীদের বাচ্চা প্রশবের ঔষধ দেওয়ার নাম করে ওই এলাকায় ঔষধের ফার্মেসী দিয়েছিলেন। ঘটনার পর থেকে নারায়নগঞ্জসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই শিশু তার পোশাক শ্রমিক বাবা মায়ের সাথে আশুলিয়ার আউকপাড়ার আদর্শগ্রামে বসবাস করতো। তাকে বাসায় রেখে প্রতিদিনের মত গত ৩ অক্টোবর কারখানায় কাজে যায় বাব মা। সে বাহিরে খেলতে বের হলে ভন্ড কবিরাজ চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ভন্ড কবিরাজ আত্মগোপনে যান। এঘটনায় গত ১৯ আগস্ট মামলা দায়ের হলে আসামি গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। পরে আজ তাকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-মামুন কবির বলেন, আসামি ঘনঘন স্থান পরিবর্তন করছিলেন। অবশেষে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ