নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের দক্ষিণ নওগাঁও এলাকায় একটি পুকুরে দূর্বৃত্তদের বিষ প্রয়োগে ১২লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও এলাকায় সাত বিঘা জমির তিনটি পুকুরে এঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জুলহাস উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পুকুরের মালিক মো. জুলহাস উদ্দিন জানান, আমি বুধবার সকালে পুকুরে গিয়ে দেখি আমার তিনটি পুকুরেই মাছ মরে পানিতে ভেসে উঠেছে। সাত বিঘা জায়গা জুড়ে ৩টি পুকুরে আমি ১২ লক্ষ টাকা খরচ করে মাছ চাষ করেছি। তবে কে বা কারা বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেলেছে তা আমি জানি না।
আমার বিশাল ক্ষতি হয়ে গেছে। আমি সব পুজি হারিয়ে পথে বসেছি। এছাড়া গত বছর বন্যায় পুকুরের সব মাছ ভেসে যাওয়ায় আমি মারাত্মক ক্ষতির মুখে পরেছি। সেই ক্ষতি কাটিয়ে উঠার জন্য পুর্ণরায় আমি পুকুরে মাছ চাষ করেছিলাম। কিন্তু তাও শেষ হয়ে গেলো। আমি এখন আমার পরিবার নিয়ে কোথায় গিয়ে দাড়াঁবো। অপরাধীর বিচার এবং ক্ষতিপূরণ চাই আমি।
এবিষয়ে ধামরাই থানার এএস আই জাফল আলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।