আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে রিকশা চালকের রহস্যজনক মরদেহ উদ্ধার

নিজস্ব প্রিতবেদক :

সাভারের আড়াপাড়া থেকে রাজা (২৫) নামের এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে সাভারের আড়াপাড়া এলাকার কামাল গার্মেন্টস এর পাশে সরোয়ার ভান্ডারির বাড়ির পাশের একটি পরিত্যক্ত দেয়ালের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাজা বাবু ওই এলাকার বাবু লালের ছেলে। তিনি ওই এলাকার সরোয়ার ভান্ডারির বাড়িতে ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী নেপাল দাশ বলেন, আমি ওই ওই দেয়ালের পাশের রাস্তা দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলাম। এসময় দেয়ালের সামনে রহস্যজনক ভাবে রাজাকে দাঁড়িয়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি তার গলায় রশি। তবে রাজার দুই পা মাটিতে ছিল এবং দাঁড়ানোর মত হয়ে ছিল। পরে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে গলার রশি কেটে তাকে মাটিতে নামায়।

এব্যাপারে সাভার থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন আহম্মেদ বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে আসলে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই বুঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ