আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

প্রথম রাতেই হত্যার শিকার সেই নারীর পরিচয় মিলেছে

নিজস্ব প্রতেবেদক :

সাভারে ভাড়া বসায় ওঠার প্রথম রাতেই হত্যার শিকার সেই নারী কসমেটিকস ব্যবসায়ীর পরিচয় মিলেছে।

নিহত ওই নারী মেহেরপুর জেলার গাংনী উপজেলার সিন্দুকোটা গ্রামের বাসিন্দা পারুলা (৪৫)। তিনি সম্প্রতি পোশাক কারখানার চাকরি ছেড়ে দিয়ে ফেরি করে কসমেটিকসের ব্যবসা শুরু করেছিলেন। তার স্বামীর নাম হাসিবুল ইসলাম। তবে সাথে অনেক আগেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন নিহতের মেয়ে রিমি আক্তার।

এর আগে গতকাল (৮ সেপ্টেম্বর) সকালে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকার জমি ব্যবসায়ী আব্দুল গফুর ওরফে বাবুলের টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে পারুলার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই নারী সাভারে প্রায় ২০ বছর ধরে ভাড়া থেকো পোশাক কারখানায় কাজ করছিলেন। তবে কিছুদিন ধরে তিনি চাকরি ছেড়ে দিয়ে কসমেটিকসের ব্যবসা শুরু করেন। অনেক আগেই তার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ায় তিনি দীর্ঘ দিন ধরে একাই বসবাস করতে।

কিন্তু গত ৭ সেপ্টেম্বর সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকার জমি ব্যবসায়ী আব্দুল গফুর ওরফে বাবুলের টিনশেড বাড়ির একটি কক্ষ স্বামী স্ত্রী পরিচয়ে তারা ভাড়া নেন। রাতেই তাকে শ্বাস রোধ করে হত্যা করে ওই ব্যক্তি পালিয়ে যায়।

পরে সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ-পরিদর্শক সালেহ ইমরান বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র নিয়ে কাজ করছি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে খুব শিঘ্রই হত্যাকারী ধরা পরবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ