আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করায় আনন্দ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করায় সাভারে আনন্দ র‌্যালী করেছে সাভার পৌর যুবলীগের সাবেক ও বর্তমান নেতারা।

বুধবার  (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে এ আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে শত শত নেতাকর্মী অংশ নেন।

এসময় নেতাকর্মীরা বলেন, ঢাকা জেলা যুবলীগের কমিটি দীর্ঘ ১৭ বছর পর বিলুপ্ত ঘোষণা করায় আমরা আনন্দিত। আমরা মনে করি যে কোন মিটিং মিছিলে ঢাকা জেলা যুবলীগের অংশ গ্রহণ ছিল না। তারা ঢাকা জেলা যুবলীগের ব্যর্থ নাবিক। কমিটি বিলুপ্ত করায় আওয়ামী যুলীগের চেয়ারম্যান শেখ পরশ  ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান নেতা কর্মীরা। একই সাথে আবু আহমেদ পাভেলকেও ধন্যবাদ জানান তারা। এসময় তারা দ্রুতই ঢাকা জেলা যুবলীগের কমিটি গঠনের তাগিদ দেন। তারা এমন কমিটি চান, যারা আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করবে। শেখ হাসিনার হাত শক্ত করবে।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কবির হোসেন, রাজিম ভূইয়া মিশু, ফারুক হোসেন, হায়দার আলী, শাহিনসহ পৌর যুবলীগের সাবেক ও বর্তমান নেতারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ