আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোকন সরকার নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খোকন সরকার ওই এলাকার মৃত শনিরাম সরকারের ছেলে। এর আগে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার আটিপাড়া গ্রামের ওই ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে একই এলাকার ৬৫ বছরের বৃদ্ধ খোকন সরকার। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে খোকন সরকারকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা বলেন, ধর্ষণচেষ্টায় থানায় একটি মামলা করেন ভিকটিমের বাবা। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ