আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে মদ তৈরির উপকরণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইর থানা পুলিশ ১’শ লিটার চোলাই মদ তৈরির উপকরণ(ওয়াশ) উদ্ধার করেছেন। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্যাডাঙ্গি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুই ড্রাম ভর্তি ওয়াশ উদ্ধার করা হয়।

এঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে মদ তৈরির উপকরণের সাথে জড়িতদের গ্রেফতার করতে তদন্ত চলছে।

সিঙ্গাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) শেখ মোঃ আবু হানিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে মাদক বিরোধী অভিযান চালানো হয়।

এসময় ধল্লা ইউনিয়নের বিন্যাডাঙ্গি এলাকার খোরশেদের পরিত্যক্ত বাড়ি থেকে ১’শ লিটার ওয়াশ(মদ তৈরি উপকরণ) জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ