আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

জেলা-উপজেলায় ফিল্ড হাসপাতাল নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক :

করোনা মোকাবেলায় জেলা ও উপজেলা গুলোতে ফিল্ড হাসপাতাল নির্মাণের দাবিতে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের টিকার আওতায় এনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে জানানো হয়।

রবিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে বাম গণতান্ত্রিক জোট-সাভার উপজেলার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় আয়োজিত মানববন্ধন থেকে শ্রমজীবী মানুষকে রেশনের আওতায় আনা, গ্যাস সহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ ও ব্যর্থ স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোট-সাভার উপজেলার সমন্বয়ক এ্যাডভোকেট সৌমিত্র কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন সিপিবি সাভার উপজেলা সম্পাদক সাজেদা বেগম সাজু, ইউসিএল-সাভার সম্পাদক আজম খান বাবু, গণসংহতি আন্দোলনের রূপালী বেগম, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাভার সভাপতি কবির খান মনির,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা অরবিন্দু বেপারী, বাসদ পৌর আহবায়ক আহমেদ জীবন, সিপিবির সাইফুল্লাহ আল মামুন প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ