মোঃ হৃদয় হোসেন রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে ১ সন্তানের জননী তাহামিনা আক্তার সোহাগী কে পিটিয়ে গুরুতরো আহতে করেছে স্বামী মাহফুজ হোসেন রিপন। ঘটনাটি ঘটেছে পশ্চিম চরপাতা ৫ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ড কেরামত আলী ঢালী বাড়িতে। ভুক্তভোগী তাহামিনা আক্তার সোহাগী বলেন, আমার আগে রিপন ৩ টি বিয়ে করে আমরা তা জানি না আমি রিপনের ৪ নাম্বার বউ।
আমাকে বিয়ের পর থেকেই স্বামী মাহফুজ হোসেন রিপন আমাকে টাকার জন্য চাপ দিতো, এবং মাঝেমধ্যে কথা কাটাকাটি হলে মারধর অমানুষিক নির্যাতন করতো, শত নির্যাতন সয্য করেও সে স্বামীর সংসার করে আসছিলো।
কিন্ত দিনের পর দিন তার উপর অমানবিক নির্যাতন আরো বেড়ে যাচ্ছিলো, গতকাল রাতে আমার স্বামী মাহফুজ হোসেন রিপন আমাদের কাছে যৌতুকের ২ লক্ষ টাকা দিতে বলেন।
এক পর্যায়ে কথা কাটাকাটি হলে তাকে অমানুষিক নির্যাতন করে এবং একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে তার স্বামী, এ বিষয় তাহামিনা আক্তার সোহাগী তার মাকে জানালে তিনি পরদিন সকালে ঐ বাড়িতে গিয়ে দেখেতে পান তার মেয়ে সোহাগীকে মেরে রক্তাক্ত জখম করে ফেলে রেখেছে তার স্বামী।
পরে তিনি বিষয় টি স্থানীয় মেম্বার তোফায়েল কে জানালে তিনি বলেন, মেয়ের যাতে অবস্থা ভালো না আগে তাকে চিকিৎসা করান। সুস্থ হয়ে আসলে উভয় পক্ষের কথা শুনে মিমাংসা করা হবে । পরিশেষে সোহাগির মা তাকে রায়পুর সরকারি হসপিটালে ভর্তি করেন এবং তার মেয়ের জামাই যৌতুক লোভি মাহাফুজ হোসেন রিপনের সঠিক বিচারের দাবি জানান।