আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

১২ বছর ফেরারি আসামি, ওসির ছদ্মবেশে আটক

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগর কোনাবাড়ী নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে ১২ বছর ফেরারি আসামিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। এ ব্যাপারে ওসি মাহবুবে খোদা জানান, ২০১১ সালে জয়দেবপুর থানায় একটি ছিনতাই মামলা হয় স্বপন সিকদার (৪৪) পিতাঃ সালাম শিকদার, জেলাঃ পটুয়াখালী নামের এই আসামীর নামে।

বিজ্ঞ আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়, সেই থেকেই আসামী পলাতক ছিল, আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওসি আমি নিজেই ছদ্মবেশ ধারণ করে রবিবার সকাল ৮ ঘটিকার সময় আটক করতে সক্ষম হই এবং তাকে আজকেই জেল হাজতে প্রেরন করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ