আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

নিখোজ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরের গরু ব্যবসায়ী ফাইজউদ্দিন গরু কিনতে গিয়ে নিখোজ হন ৪ দিন আগে।
ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ৩০ আগষ্ট গরু কিনতে যান ফাইজউদ্দিন। সেখান থেকে আর বাড়িতে ফেরেনি বৃহঃবার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন গণমাধ্যম কে জানায়, ৩০ আগস্ট সকালে গরু কিনতে শ্রীপুরের নুরু কসাই,লতিফ বেপারী, রুবেলসহ ৪ জনের সাথে গফরগাঁও এলাকায় যান গরু কিনতে একটি পিকাপ নিয়ে। গরু কেনা শেষে পিকাপ চালক মাওনা এলাকার আব্দুর রউফ মিয়ার গাড়িতে গরু উঠানো হয়। গরু শ্রীপুর যাবে বলে চালককে বলা হয়। নরু কসাই গাড়ি ভাড়া বাবদ ১ হাজার টাকা দিয়ে বলে আমরা কেও যাবো না বলে জানাই পিকাপ চালক কে।

ওই দিন আর বাড়ি ফিরেনি ব্যবসায়ী ফাইজউদ্দিন। খোজাখুজি করে না পাওয়ায় শ্রীপুর থানায় সাধারণ ডাইরি করেন তার পিতা বাদী হয়ে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গাজীপুরের কাপাসিয়ার রানিগঞ্জ বাজারের পাশে শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ