আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে গৃহবধুকে গলা কেটে হত্যার ঘটনায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় কামরুল হাসান নামের (২৮) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় অজ্ঞাত আসামীদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এব্যাপারে মুঠোফোনে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ফাহাদ হোসেন জানান, গতকাল সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় নিজ বাড়িতে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী রুমা আক্তারকে গলা কেটে হত্যা করে দুর্বত্তরা। পরে রাতে অভিযান চালিয়ে এঘটনায় জড়িত মধ্য রাজাশন থেকে কামরুল হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে আজ (শুক্রবার) দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে দশ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ আরও জানান হত্যা ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ