আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণের অভিযোগ।
শ্রীপুরের নয়নপুর এলাকার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বলে আজ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী তিন জনের বিরুদ্ধে।

অভিযোগ থেকে জানা যায়,ভুক্তভোগী নারী ফরিদপুর গ্রামে একটি গার্মেন্টসে চাকরী করেন। বিয়ে হয়েছে বছর চার আগেই। স্বামীর সাথে পারিবারিক কলহ চলছিল বেশ ক দিন ধরে। শুক্রবার রাতে মোবাইলে ফোন করে দেখা করতে ডাকে। এক পর্যায়ে অভিযুক্ত রিফাত(২২), শান্ত মিয়া(২২) , নাইম(২০)। তাকে জোড় করে শিশু শিক্ষা স্কুলের পিছনে নিয়ে অভিযুক্তরা পালাক্রমে ধর্ষণ করে।

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন গণমাধ্যম কে জানান, তিনজনের বিরুদ্ধে ধর্ষনের মামলা হয়েছে। অভিযুক্ত দের ধরতে অভিযান চলছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেলে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ