বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক প্রবাসী সংগঠন জামকান্দি কুলাউড়া ঘোলসা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বাদ আসর পশ্চিম ঘোলসা পাঞ্জেগানা মসজিদে নগদ ৬০,০০০/-(ষাট হাজার) টাকা প্রদান করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাজ সেবক শামসুল ইসলাম পুতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের সঞ্চালনায় এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ জাকির হোসেন,বড়লেখা বাজারের ব্যবসায়ী শামসুল ইসলাম জাপান, সমাজসেবক মোঃ ,ইন্জিনিয়ার আব্দুল খালিক, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সিঃ সহ সভাপতি ব্যংকার আমিনুল বাবলু, গ্রামতলা নাইট রাইডার্স এর সাধারণ সম্পাদক আহমদ নোমান,বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভ,সমাজসেবক প্রবাসী সাহেদ আহমদ, সংবাদকর্মী সুমন আহমদ,মসজিদ কমিটির সভাপতি জনাব মোঃ নূরুল ইসলাম, মসজিদ কমিটির অর্থ সম্পাদক জনাব মোঃ শেখরুল ইসলাম মাস্টার, জনাব মোঃ মজির উদ্দিন, প্রবীণ মুরব্বি আলাই উদ্দিন,জনাব খলিল উদ্দিন প্রমুখ।
অর্থ প্রদান শেষে জামকান্দি কুলাউড়া ঘোলসা প্রবাসী ঐক্য পরিষদের প্রচার সম্পাদক কাতার প্রবাসী জনাব মোঃ কামরুল ইসলাম, ও সদস্য মোঃ নূরুল ইসলাম কে সংবর্ধনা সম্মাননা স্মারক প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের দায়িত্বশীল।
উল্লেখ্যঃ জামকান্দি কুলাউড়া ঐক্য পরিষদের সভাপতি পর্তুগাল প্রবাসী জনাব মোঃ আব্দুল হামিদের ব্যবস্থাপনায় পশ্চিম ঘোলসা পান্জিগানা মসজিদে নগদ অর্থ প্রদান কাজ সম্পূর্ণ করা হয়েছে। এ বিষয়ে দৈনিক আগামীর সংবাদ-কে সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন জানান, এলাকায় সকল মানবিক কাজে আমাদের সভাপতি আব্দুল হামিদ সর্বত্র সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বিগত কিছুদিন পূর্বে উক্ত মসজিদে দুই লক্ষ ত্রিশ হাজার টাকার একটা অনুদান দেওয়া হয়েছিলো সে অনুষ্ঠানে ও সভাপতি উনার নিজ উদ্যোগ থেকেও বেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আগামী দিনে ও এমন সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত রাখেন।
অতিথিবৃন্দ আব্দুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বলেন এমন মহৎই উদ্যোগ অবশ্য প্রশংসার দাবি রাখে সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের এমন পরিশ্রম দেখে মুগ্ধ সবাই আল্লাহ তায়ালা এমন মহৎই উদ্যোগকে যেনো কবুল করে নেন এই কামনাই করেন উনারা।