জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তার কাযার্লয়ের বাস্তবায়নে বুধবার সকালে রাজস্ব খাতের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে নির্বাচিত বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত,প্লাবনভূমি প্রাতিষ্ঠানিক ও মুক্ত জলাশয়ে ৮৬ হাজার টাকা মূলের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলার বারুগ্রাম বিলে ৬০কেজি, বারুগ্রাম আবাসনের পুকুরে ৩০ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি, দূর্গাবদ্দী প্লাবন ভূমি ২৭.১৫ কেজি, তালবাড়ীয়া বিলে ৫০কেজি পাকুড়ীয়া বিলে ৫০ কেজি ও মাশালিয়া বিলে ৬০ কেজি সর্বমোট ৩০৭.১৫ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ (চঃদাঃ), উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাবিউল হক, রাজবাড়ী সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তারসহ বিভিন্ন মৎস্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।