ডেস্ক রিপোর্ট :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)’এর অভিযানে
ছিনতাইকারী চক্রের মূল হোতা ও কিশোর গ্যাং এর প্রধান জুবায়ের খান গ্রেফতার হয়েছেন। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার রাত ১১টায় নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের খানকে গ্রেফতার করে র্যাব-৯ জুবায়ের খান সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকার আকরাম খানের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টায় নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বাধীন র্যাবের একটি দল। অভিযানকালে শাহ পরান থানায় দায়েরকৃত ছিনতাই ও মারামারির মামলার প্রধান আসামি জুবায়ের খানকে গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার টিভি গেইট ইউনিট ছাত্রলীগের সোহেব ও আবির গ্রুপ এর সমর্থক ওবায়দুল হক শাহীকে হত্যা চেস্টা সহ তার সাথে থাকা মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনতাই এর ঘটনায় শাহ্ পরান থানায় জুবায়ের খানকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন শাহি ঈদগাহ্ এলাকার রুহুল আমিনের ছেলে নাজমুল হোসেন আরমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জুবায়েরকে শাহ্ পরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।