আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল থাকা এক যুবক মারা গেছেন
সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার প্রহলাদপুরে বিপরীত দিক থেকে আসা কাভার্ডব্যানের সাথে সংঘর্ষে
আহত হয়ে মোঃ মিষ্টার ঘটনাস্থলে মারা যান।
মোঃ মিস্টার গাজীপুর সদর উপজেলার মধ্য ভুরুলিয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
সে পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক
ব্যাক্তিগত কাজে গাজীপুর শহরের দিকে যাওয়ার সময় নিমুরিয়া মাদ্রাসার সামনে উলটোদিক হতে আসা কাভার্ড ব্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর থানার (এসআই) প্রদীপ কুমার গণমাধ্যম কে জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।এবং কাভার্ড ভ্যানের চালকেও আটক করা হয়।