আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় জালনোট ও মাদকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে জাল নোট তৈরি, বিক্রয় চক্রের দুই সদস্য ও তিন জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় জাল নোট বিক্রির টাকা ও মোবাইল ফোনসহ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ৪ এর অপ্স অফিসার এএসপি মোঃ জিয়াউর রহমান চৌধুরী। এর আগে রোববার রাত ৯ টার দিকে আশুলিয়ার নবীনগর, বাইপাইল ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শরিয়তপুর জেলার মোঃ মজিবুর রহমান (৩৪), ও নেত্রকোনা জেলার মোঃ তানভীর আহম্মেদ (২১)। তারা দীর্ঘ দিন ধরে জাল নোট অল্প টাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল। এছাড়া মাদক সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ আকাশ মিয়া (২৪), ময়মনসিংহ জেলার মোঃ সুজন মিয়া (২৪) ও ঢাকা জেলার মোঃ আলী (৩৬) কে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে জালরনোটসহ দুই জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬১ হাজার ৫০০ টাকার জাল নোট, নগদ ১০ হাজার ৩৭৫ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা নিয়মিত সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহ করে আসছিল। এছাড়া আশুলিয়ার বাইপাইল ও ভাদাইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজা এবং ১৫৯ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি’কে আটক করা হয়।

র‌্যাব ৪ এর অপ্স অফিসার এএসপি মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় এই জাল নোট তৈরী করে ও মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা বিভিন্ন লোকদের কাছে বিক্রি করে আসছিল। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোটের ব্যবসা পরিচালনা করে থাকে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ