আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে মায়ের আঘাতে মেয়ের  মৃত্যু  

 মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মায়ের ছোড়া কাঠের আঘাতে দোলা নামের আট বছরের শিশু কন্যা মৃত্যু হয়েছে । রবিবার ২২ আগস্ট দুপুরে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে এ ঘটনা ঘটে। সে ফুরশাইল গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালখানগর ইউপি সদস্য হারুন আর রশিদ জানান, দোলা বাড়ির পাশে পুকুরের পানি গোসল করতে গেলে মা নিপা আক্তার শাসনের উদ্দেশ্যে একটি কাঠের খাটিয়া ছুরে মারে। খাটিয়াটি দোলার মাথার পেছনে লেগে গুরুতর আহত হয়। তখন দোলাকে উদ্ধার করে প্রথমে মালখানগর একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, দুপুর ২টার দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রথমে শিশুটির সাথে  তার পাশের বাড়ির ২জন ব্যাক্তি আসে। পরে তার বাবা এসে লাশ নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, শিশুর লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জে পাঠানো হয়েছে।  এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ