আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষ বাতান এলাকায় বিলের পানি থেকে অচেনা এক নারীর লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার মাকিষ বাতান এলাকায় রবিবার দুপুরে বিলের পানিতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার পরনে ছিল সালোয়ার কামিজ। অজ্ঞাত নারীর বয়স আনুমানিক (৩২)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ