আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আমেরিকা সরকারের স্কলারশিপ পাওয়ায় সিরাজদিখানে শিক্ষার্থীকে সংবর্ধনা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র শেখ সামিনকে বিদ্যালয়ের  পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমেরিকান  সরকারের কেনেডি-লুগার ইয়ূথ এক্সচেঞ্জ এন্ড স্টাডি(কেএল-ইয়েস) স্কলারশিপ নিয়ে  শিক্ষার জন্য মনোনিত হওয়ায়  শনিবার ২১ আগস্ট বেলা ১১ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনায় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

বিদ্যালয়ের  সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন । অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, ইছাপুরা  ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি কৃষিবিধ মোকসুদ আলম খান মুকুট, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মাহবুবুর রহমান স্বপন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ