আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক -১

আশরাফুল আলম রাকিব, উপজেলা প্রতিনিধি শ্রীপুর :

শ্রীপুরে দু-পক্ষের মারামারির ভিডিও ধারণ করার সময় নিউজ২৪ টেলিভিশনের সাংবাদিক মো. আল আমিনের ওপর হামলা মামলার আসামি জাহিদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন টেংরা রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা।

গ্রেফতারকৃত জাহিদ শ্রীপুর চৌরাস্তা এলাকার আইয়ুব আলীর ছেলে।
উল্লেখ্য গত ২৫ জুলাই শ্রীপুর চৌরাস্তা মাওনা রোডে মারামারির সংবাদ শুনে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক আল আমিন।তিনি ভিডিও করে থাকেন এক পর্যায়ে অভিযুক্তরা উনাকে মারধর করা শুরু করে। পরে ক্যামেরা ছিনিয়ে নেই।একপর্যায়ে তারা ধারালো দা দিয়ে আল আমিনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে উঠে দাঁড়ানোর পর আবারও মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়েন। এসময় তার মোবাইল ফোন নিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তার। সেখানে তার মাথায় ৮ টি ও কানে ২০ টি সেলাই দেওয়া হয়।
এ বিষয়ে থানায় আল আমিন বাদী হয়ে জাহিদ, ফয়সাল, সম্রাটের বিরুদ্ধে মামলা করেন

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন রাসেল জানান, মামলা হওয়ার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গতরাতে মামলার ২নং আসামি জাহিদ নিজ বাড়িতে আসার খবরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।দ্রুত সময়ের মধ্যেই অন্যান্য আসামীদের ধরা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ