আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অর্থদণ্ড ১৫ জন কে

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করার দায়ে ১৫ জন কে ২লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের শ্রীপুরে ১৯ আগষ্ট বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতা। উনার নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয় শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে।

শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণ খ ও কেওয়া এলাকায় ১০ টি পয়েন্টে অবৈধ ভাবে ৫ কিঃমি পাইপ লাইনের সংযোগস্থল সহ ৭০০ মিটার পাইপ লাইন অপসারণ ও লাইন বিচ্ছিন্ন করা হয়।

১ হাজার গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১৫ জন কে ২ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়, ও গ্যাস লাইনের চুলা সহ সরঞ্জাম জব্দ করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর জোন বিপনন অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামের তিনটি স্থানে ভ্রাম্যমান আদালতের সহয়তায় গাজীপুর তিতাস গ্যাস অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন,ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেহেনা আক্তার, গাজীপুর তিতাস গ্যাস বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর আলম,

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ