আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কিশোরী অপহরণের ৬ দিন পর মাদারীপুর থেকে উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়া থেকে অপহরণের ৬ দিনের মাথায় এক কিশোরীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহরণকারী আকবর হোসেন (৩০) কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৯ টার দিকে আটক আকবর হোসেনকে আশুলিয়া থানায় আনা হয়। এর আগে ভোরে মাদারীপুরের কালকিনী থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে আকবরকে আটক করা হয়।

আটক আকবর হোসেন মাদারীপুর জেলার কালকিনী উপজেলার এনায়েতনগরের আব্দুল হকের ছেলে। তিনি আশুলিয়ার কুটুরিয়া এলাকায় ভাড়া থাকতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অপহরণের শিকার প্রভা আশুলিয়ার কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে লেখা পড়া করতো। স্কুলে যাতায়াতের সময় অনেক আগে থেকেই নানাভাবে সমস্যার সৃষ্টি করতো আকবর। গত ১৩ আগস্ট প্রভা নামের ওই কিশোরী পরিক্ষার ফি ও কাগজপত্র স্কুলে জমা দেওয়ার জন্য বাসা থেকে সকাল ১০ টাররদিকে বের হয়। এর পর আর বাসায় ফেরেনি। পরে কাঠগড়া প্রাইমারি স্কুলের সামনে থেকে প্রভাকে আকবর তুলে নিয়ে যায় বলে জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। পরে মাদারীপুর থেকে আকবরকে আটক করে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তবে কি কারনে তাকে অপহরণ করা হয়েছিল তা জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল-আমিন বলেন, অভিযোগ দায়েরের পর থেকে তদন্ত শুরু করে পুলিশ। পরে আজ ভোরে মাদারীপুর থেকে আকবরকে আটক করে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। রাতে তাদের থানায় আনা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ