মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার মৌচাক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সালদাইর গ্রামের আব্দুল আজিজের ছেলে আতিকুর রহমান (২২), অপরজন জামালপুর সদর উপজেলার হাজিপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বুধবার রাতে চাবাগান টু মৌচাক সড়কের পাশে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ও এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত দুইজনের দেহ তল্লাশি করে তাদের নিকটে থাকা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) আজিম হোসেন বলেন, গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে মাদক মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।