আশরাফুল আলম রাকিব, উপজেলা প্রতিনিধি শ্রীপুর :
হাসি মাখা মুখ নিয়ে বের হয়েছিলেন বনভোজনের উদ্দেশ্যে ফিরা হলো আর বাড়িতে চিকিৎসক অমিত সাহার ।
মঙ্গলবার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২০/২৫ জন নৌকা ভ্রমণে গিয়েছিলেন, ফেরার পথে বালু বোজাই বড় ট্রলারের সাথে ধাক্কায় ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে তানভীরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। অমিত কুমার রায় নিখোজ ছিলেন।
বুধবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে ১৭ ঘন্টা পর শ্রীপুর উপজেলার ধামলই এলাকা হতে স্থানীয় জেলেরা বের জালের মাধ্যমে নদী থেকে মরদেহ উদ্ধার করেছে।
নিহত তানভীর ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আজিজুল হকের ছেলে। নিখোজ অমিত কুমার রায় গাজীপুর মহানগরের বিলাসপুর এলাকার বাসিন্দা।