আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আজিজুল হত্যাকারীদের ফাসির দাবিতে শ্রীপুরে মানববন্ধন

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

গত ২৩ জুলাই জমি সংক্রান্ত বিষয়ের ঝগড়া মোবাইলে ভিডিও ধারন করার কারণে আজিজুল সহ পরিবারের ৬জনকে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।

ঘটনার পরে আজিজুল ও স্ত্রী সন্তানদের নিয়ে আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের মধ্যে আজিজুল হকের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য । চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হকের মৃত্যু হয়।
এ ঘটনায় ২৬ জুলাই শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহত আজিজুলের পরিবার।তবে আসামীরা এখনো পলাতক।

আজিজুল হকের হত্যাকারীদের ফাসির দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গাজিয়ারন গ্রামে ১৭ ই আগষ্ট মঙ্গলবার মানববন্ধন করেছে গ্রামবাসী।

নিহত আজিজের স্ত্রী হাজেরা খাতুন মানববন্ধনে ছিলেন তিনি গণমাধ্যম কে জানান,আমার স্বামীর হত্যাকারীদের আটক না হওয়ায়, আতঙ্কে আছি আমি সহ আমার পরিবার। তিনি মানববন্ধনে বলেন ,তারা এখন আমাদের কেও হত্যার হুমকি দিচ্ছে। মানববন্ধনে হাজেরা খাতুন আরো বলেন, আসামীরা এখনো সবাই পলাতক তবে আজিজুল হকের হত্যা মামলার প্রধান আসামী মনির খানের বাড়ির লোকজন আমাদের কে হত্যার হুমকি দিচ্ছে।

আসামীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং ফাসির দাবি করেন গ্রামবাসী

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন গণমাধ্যম কে বলেন,আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ