বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ
প্রবাসী সংগঠন সিলেট যুব পরিষদ আবুধাবী এর উদ্যোগে ১৬আগষ্ট সোমবার বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামের দুইটি মাদ্রাসায়,কোরআন শরীফ ও ফ্যান বিতরণ করা হয়েছে
অনুষ্ঠানে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সিলেট যুব পরিষদের সভাপতি তৈয়ব সফাত আলী সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শাহাব উদ্দিন এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সোয়েব আহমদ , বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন, মুড়াউল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন বড়লেখা বাজারের বিশিষ্ঠ ব্যবসাহী শামছুল ইসলাম জাপান ও আব্দুল খালিক বড়লেখা বড়লেখা পাবলিকেশন সোসাইটির সহ সভাপতি আহমদ জাকারিয়া বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্মাদক মোহাম্মেদ শুভ বড়লেখা প্রবাসী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম মাষ্টার।
আরো উপস্থিত ছিলেন সিলেট যুব পরিষদের সম্মানিক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব জসিম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব অব্দুস শহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক জনাব জুবায়ের হোসেন, বড়লেখা বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী গরিব আলী, সমাজকর্মী ইমন ও মারজান সহ প্রমুখ।
বক্তব্যকালে অতিথিরা মহৎই উদ্যোগের প্রশংসা করেন এবং এমন দুর্গম এলাকায় মাদ্রাসাগুলোতে পবিত্র কোরআন শরিফ ও ফ্যান দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনেও এমন মানবিক কাজ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।