আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সেই জামাইয়ের দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক :

দেনমোহর ১০ লাখ টাকা নির্ধারন করায় ক্ষোভে বিয়ের প্রায় এক বছর পর নানা ও মামা শ্বশুরকে নির্যাতনের দায়ে আটক জামাই কালাম ও তার বাবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারক কামরুন্নাহার তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আজ সোমবার শুনানীর দিন ধার্য করে তাদের জেল হাজতে পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মিজবাহ উদ্দীন আহমেদ।

রিমান্ডের আসামিরা হলেন- সাভারের বনগাঁও ইউনিয়নের কাজিপাড়া এলাকার বশির আহমেদ (৬০) ও তার ছেলে আবুল কালাম (২৮)। এঘটনায় বশিরের অপর ছেলে সালাম (২৫) পলাতক রয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১ বছর আগে সিঙ্গাইর উপজেলার খাসেরচর এলাকার নাতনি সোনিয়াকে সাভারের কাজিপাড়া এলাকার বশির আহমের ছেলে আবুল কালামের সাথে বিয়ে দেন। সেসময় দেনমোহর ও যৌতুকের টাকা নিয়ে বিবাদ হয়। এর জের ধরে দুই পরিবারের মাঝে আত্মীয়তার সম্পর্কে ভাটা পড়ে। ১ বছর পর সোনিয়া গর্ভবতী হলে সাভারের ওই এলাকায় বশিরের বাড়িতে নাতনীকে দেখতে যান নানা আব্দুল মান্নান ও মামা শহিদ মোল্লা। এসময় তাদের হাত বেধে অমানবিক নির্যাতন করেন কালামসহ তার পরিবার। ঘটনার দুই দিনের মাথায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের হলে দুপুরে অভিযান চালিয়ে বশির ও তার ছেলে কালামকে আটক করে পুলিশ। পরে বিকেলে অভিযোগটি মামলা আকারে রজু হয়। রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হলে আজ তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, অভিযোগ পেয়ে তৎক্ষনাৎ দুইজনকে আটক করা হয়। পরে অভিযোগটি মামলা আকারে রুজু করা হয়। তাদের আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। পাশাপাশি পলাতক আসামি সালামকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নাতনীকে দেখতে এসে গত ১০ আগস্ট জামাইয়ের পরিবারের দ্বারা নির্যাতনের শিকার হন নানা শ্বশুর আব্দুল মান্নান ও মামা শ্বশুর শহিদ মোল্লা। পরে নির্যাতনের শিকার দুই জনের ছবি ও ভিডিও অভিযুকরা মান্নানের অপর ছেলের মোবাইলের ইমোতে পাঠিয়ে ১০ লাখ টাকা চাঁদা চাইলে ৯৯৯ এ কল করে শহিদ মোল্লা ও মান্নানকে উদ্ধার করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ