আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে সোমবার ১৬ ই আগষ্ট ঘটনাটি ঘটে। সোমবার সকালে কিশোরীর থাকার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্বজনেররা।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) প্রদীপ চন্দ্র সরকার গণমাধ্যম কে জানিয়েছেন, কিশোরীর থাকার ঘরের ধর্ণার সাথে গামছায় ফাঁসিতে ঝুলানো অবস্থায় মুনের মরদেহ উদ্ধার করেছে স্বজনেরা। মুন কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, রোববার রাতে মুন গেম খেলছিল। এতে বাধা দেন তার মা। এ নিয়ে খুব অভিমান করে সে। এরপর সোমবার সকালে তার থাকার ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ মিলে।
নিহত কিশোরী শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের মাজহারুল ইসলাম মাসুদের মেয়ে, মোছাঃ মুন বয়স ১৪। সে স্থানীয় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়তো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন গণমাধ্যম কে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মুন আত্মহত্যা করেছে। পারিবারিক দাবির প্রেক্ষিতে নিহত কিশোরীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।