আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন এর কাশিজুলি (নতুনবাজার) গ্রামে গত শনিবার (১৪ আগষ্ট) বিকেলে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, অন্যায় ভাবে অভিযুক্ত মামুন ইউনুস আলীর জমির উপর দিয়ে চলাচলের রাস্তা নেওয়ার দাবি করে। সম্প্রতি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্যরা দু’পক্ষকে নিয়ে সালিশী বৈঠক করে ইউনুস আলী চলাচলের জন্য কিছুটা জায়গা ছেড়ে দেন। সুবিধা মত জায়গা না পেয়ে গত শনিবার ইউনুস আলী ও তার স্ত্রী রিনাকে মারধর ও শ্লীলতাহানী করেন। এসময় সীমানা প্রাচীর ও সিমেন্ট এর পিলার ভাংচুর করে।
এ ব্যাপারে ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী প্রতিবেশী আব্দুল মালেক মিয়ার ছেলে মামুন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয় আঁখি মিলন বলেন, মামুন পিটিয়ে দুইজনকে আহত করেছে। দীর্ঘদিন যাবত মামুন ও তার পরিবারের লোকজন তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করতে অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
হামলার বিষয়ে মামুন মিয়া রবিবার দুপুরে মোবাইলে গণমাধ্যম কে জানান, ইউনুস আলী মসজিদের জমিতে সীমানা নির্মাণের কাজ করে। আমি মসজিদের সভাপতিকে বলেছি বিষয়টি দেখার জন্য। এতেই আমার উপর চড়াও হয়ে আমার মোটরসাইকেল ভাংচুর করে এবং আমাকেও মারধোর করে।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।