আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কমলগঞ্জে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী  ও শোক দিবস পালিত

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদা,ভাব গাম্ভীর্যে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী-২০২১ পালিত হয়েছে।

কমমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় পতাকা,দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর স্মরনে ১মিনিট নীরবতা পালনসহ কালো ব্যাজ ধারন করে নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন করা শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার -৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড,আব্দুস শহীদ,কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান,উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এস,এম আজাদুর রহমানসহ আওয়ামীলীগ, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের ২৮জন কে হত্যার মধ্য দিয়ে একটি কালো অধ্যায় রচিত করেছিলো।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেই অভিশপ্ত খুনীরা জানতো না ‘ বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারবে না আজ সেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তারই সুদক্ষ নেতৃত্বেও বৈশ্বিক মহামারি করোনাকালীন সংকট দক্ষতার সাথে মোকাবেলা করে গণটিকা প্রদানের মধ্যদিয়ে জনবান্ধব সরকারের পরিচয় দিয়ে আসছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফলতায় বাংলাদেশের সেই পাকিস্তানি প্রেতাত্নারা মরিয়া হয়ে উঠেছে কিভাবে শেখ হাসিনার উন্নয়নে বাঁধা সৃষ্টি করা যায়। নেতৃবৃন্দ সবাইকে আহবান করেন ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে স্ব মূলে উপড়ে ফেলতে হবে।।আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ