আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

১৫ আগষ্ট মানব সভ্যতার ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ডের একটি দিন’- রাজীব

নিজস্ব প্রতিবেদক :

মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ঘৃণিত ও নৃশংস হত্যাকাণ্ডের একটি দিন ১৫ আগস্ট। মুক্তিযুদ্ধের পরাজিত ঘাতক চক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে সপরিবারে হত্যা করে।

শনিবার(১৪ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের আয়োজিত প্রস্তুতি সভায় একথা বলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

প্রস্তুতি সভায় ১৫ আগস্ট সকালে সাভার উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তুতি সভায় সাভার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ